রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০১:৪৮:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

হবিগঞ্জের ভয়াবহ সংঘর্ষ: পাওনা টাকা কেন্দ্র করে সাত গ্রামের যুদ্ধ

হবিগঞ্জের ভয়াবহ সংঘর্ষ: পাওনা টাকা কেন্দ্র করে সাত গ্রামের যুদ্ধ

ঢাকা প্রেস
হবিগঞ্জ প্রতিনিধি:-


হবিগঞ্জের বাহুবল উপজেলায় পাওনা টাকা নিয়ে সাতটি গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ায় শতাধিক লোক আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার মিরপুর বাজারে দুই ব্যক্তির মধ্যে টাকা পাওনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়।
 

প্রথমে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বাধলেও পরে মাইকে ঘোষণা দেওয়া হলে আরও কয়েকটি গ্রামের মানুষ এই সংঘর্ষে যোগ দেয়।
 

সংঘর্ষ রাত ১২টা পর্যন্ত চলে এবং মঙ্গলবার সকালে আবার শুরু হয়। শতাধিক লোক আহত হওয়ার পাশাপাশি মিরপুর বাজার এলাকার দোকানপাট বন্ধ রাখতে হয় এবং সড়ক যানবাহনে আটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
 

বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এই ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
 

এই ধরনের ঘটনা প্রতিরোধে সকলের সচেতন হওয়া জরুরি।