রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৫:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বিএনপির গুরুতর অভিযোগ: ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বিএনপির গুরুতর অভিযোগ: ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ১৬ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ দায়ের করেছে। বুধবার পল্টন মডেল থানায় এই মামলা দায়ের করা হয়।

 

বিএনপির অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের ছাত্র আন্দোলনের সময় এবং ২০২২ সালে দলীয় কার্যালয়ে পুলিশি অভিযানের সময় লুটপাট, ভাঙচুর এবং অবৈধ অস্ত্র রাখার মতো ঘটনা ঘটে। অভিযুক্তরা দলীয় কার্যালয়ে ঢুকে প্রায় ৪৭ লাখ টাকার মূল্যের সম্পত্তি লুট করে এবং ৩.৫ লাখ টাকার সম্পত্তি নষ্ট করে। এছাড়াও, তারা অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং বোমা রেখে দলীয় কর্মীদের ভয়ভীতি দেখাতে চেয়েছিল বলে বিএনপি অভিযোগ করেছে।
 

বিএনপির মামলায় সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, ডিএমপির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং পল্টন মডেল থানার কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
 

পল্টন মডেল থানার ওসি সেন্টু মিয়া জানিয়েছেন, বিএনপির দায়ের করা মামলাটি তদন্ত করা হবে।