সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। টিকাদান কর্মসূচি চালু থাকা সত্ত্বেও রোগটির বিস্তার কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এতে প্রতিদিনই শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, তৈরি হচ্ছে শোকের ছায়া।

 

সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারাদেশে আরও ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও কার্যক্রম অব্যাহত থাকলেও সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।