সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৩:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে চাই বাড়তি সতর্কতা

হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে চাই বাড়তি সতর্কতা

বয়সের সঙ্গে সঙ্গে শরীর নানা ভাবে জানান দেয় পরিবর্তন। চুল পাকা থেকে শুরু করে ত্বক বুড়িয়ে যাওয়া এসবের পাশাপাশি হাড়ের ক্ষয় অতি সাধারণ সমস্যা। তাই চল্লিশ-পয়চাল্লিশের পরে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে চাই বাড়তি সতর্কতা। 

 

হাড়ের ক্ষয় রোধে ক্যালসিয়ামে সমৃদ্ধ খাবারের ওপর জোর দিন। পনির, দুধ, সয়াবিন, টোফু, দই বা ছানার মতো খাবার রাখুন ডায়েটে। এছাড়াও ডায়েটে রাখুন সবুজ শাক-সবজি। মাছ, মাংস, ডিমও খেতে হবে নিয়মিত।

 

নিজেকে সব সময় সচল রাখুন। এক জায়গায় দীর্ঘ সময় বসে কাজ না করাই ভালো। অফিসে বসে কাজ হলে ঘণ্টাখানেক পর পর সচেতনভাবে চেয়ার থেকে উঠে ঘোরাফেরা করুন। বয়স বাড়লে অনেকেই শরীরচর্চা বন্ধ করে দেন। ভারী শরীরচর্চা না করলেও হালকা ব্যায়াম করুন নিয়মিত। 

 

ওজনের বিষয়ে সতর্ক হোন। ওজন বাড়লে পুরো শরীরের ভার হাঁটুর ওপর পড়তে শুরু করে। এতে হাঁটু ব্যথার সমস্যা বেড়ে যায়। এই সমস্যা এড়াতে হলে ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। শরীরে পর্যাপ্ত পানির জোগান না থাকলে হাড়ের সন্ধিগুলিতে থাকা তরলের মাত্রা কমে যায়। এতে হাড় ভঙ্গুর হতে শুরু করে। তাই পর্যাপ্ত পানি খান।