মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৯:৪৩:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


সিলেটের গোয়াইনঘাট থানার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে চিনি আনতে গিয়ে খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিছনাকান্দি ইউনিয়নের ভগাইয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাওসার আহমেদ (৩৫) ওই ইউনিয়নের ভগাইয়া দক্ষিণ পাড়ার রোশন আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাওসার চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত। শুক্রবার বিকালে চোরাইপথে ভারত থেকে চিনি আনার জন্য বিছনাকান্দি সীমান্ত অতিক্রম করে ভারতে যান। এ সময় ভারতের একটি বাগান থেকে খাসিয়া পাহারাদার তাকে দেখে গুলি ছুড়লে নিহত হন। পরে কাওসারের সঙ্গে থাকা অন্যরা লাশ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে চিনি আনতে গিয়ে খাসিয়াদের গুলিতে কাওসার নিহত হন। লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।