রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫০:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

আবু সাঈদের বাড়ি যাবেন ড. ইউনূস

আবু সাঈদের বাড়ি যাবেন ড. ইউনূস

ঢাকা প্রেস নিউজ
কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাঈদের স্মরণে রংপুর যাবেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।


 

কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়ি যাবেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামী শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে হেলিকপ্টারে রংপুরে পৌঁছাবেন।
 

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। ড. ইউনূস আবু সাঈদের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সঙ্গে দেখা করবেন।
 

গত বৃহস্পতিবার (৮ আগস্ট) বিমানবন্দরে আবু সাঈদের কথা স্মরণ করে ড. ইউনূস আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আবু সাঈদের মতো একজন সাহসী যুবকের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে।
 

আবু সাঈদের নিহত হওয়ার ঘটনা

গত ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন।