সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৪:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকায় মার্কিন দূতাবাসে নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকায় মার্কিন দূতাবাসে নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকায় মার্কিন দূতাবাস লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দক্ষ লোকবল খুঁজছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লার্ক
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস হতে হবে। মার্কিন মিশন, আন্তর্জাতিক সংস্থা বা কোনো ট্রাভেল এজেন্সিতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। গ্রাহক সেবা ও ভ্রমণ পরিকল্পনার অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় কাজের ক্ষেত্রে অবশ্যই সাবলীল হতে হবে। ভাষাদক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে। প্রার্থীদের মেডিকেল ও সিকিউরিটি সার্টিফিকেশনে উত্তীর্ণ হতে হবে।

চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৪০ ঘণ্টা।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬৯,০০০ টাকা। সপ্তাহে দুই দিন ছুটিসহ মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেওয়া হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীরা অনলাইনে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে থেকে শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জেনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৯ আগস্ট ২০২৩।