মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডোনাল্ড ট্রাম্পের মাগশট বিক্রি থেকে ৭০ লাখ মার্কিন ডলার আয়

ডোনাল্ড ট্রাম্পের মাগশট বিক্রি থেকে ৭০ লাখ মার্কিন ডলার আয়

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ২০২০ সালের নির্বাচনে কারচুপির দায়ে আটলান্টার ফুলটন কারাগারে যেতে হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এসময় তার মাগশট (মুখচ্ছবি) তোলা হয়। গ্রেপ্তারের পর তোলা ট্রাম্পের ভ্রু কুঁচকানো বিরক্তিকর চেহারার ছবিটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। 

এবার সেই ছবি দিয়ে তৈরি বিভিন্ন পণ্য বেঁচেই নির্বাচনী প্রচারণার জন্য ৭০ লাখ ডলার আয় করেছেন তিনি। বৃহস্পতিবার ট্রাম্পকে গ্রেপ্তারের সময় মাগশটটি নেওয়া হয়। প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট তিনি যার সঙ্গে এমনটি ঘটেছে। মাগশট বিক্রি থেকে ৭০ লাখ মার্কিন ডলার আয়ের বিষয়টি তার মুখপাত্র স্টিভেন চেউং এক্সে (সাবেক টুইটার) নিশ্চিত করেছেন।


চেউং জানিয়েছেন, শুধু শুক্রবারই ট্রাম্পের আয় হয়েছে ৪১ লাখ ডলারের বেশি। কোনো প্রচারণায় একদিনে এটি তার সর্বোচ্চ আয়। ট্রাম্পের এই মাগশট নিয়ে মজা করতে কার্পণ্য করেননি প্রেসিডেন্ট বাইডেন। তিনি তার এই চেহারাকে ‘হ্যান্ডসাম গাই’ বলে ব্যঙ্গ করেছেন।

তবে ট্রাম্প এটি ‘ভয়ংকর অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ঐতিহাসিক মাগশটের জন্য পোজ দেওয়া কোনো আরামদায়ক অনুভূতি। ট্রাম্প ২০১৬ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরবর্তীতে ২০২০ সালের নির্বাচনে তিনি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন। বর্তমানে তিনি পরবর্তী নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী।