পহেলা বৈশাখের সজ্জা মানেই সবকিছুতে বাঙালিয়ানার ছোঁয়া। আর ঘরের পরিবেশকে উৎফুল্ল করতে এবং বৈশাখের আমেজ আনতে খুব সাধারণ কিছু জিনিস দিয়েই অন্দরমহলে আসতে পারে ভিন্ন মাত্রা। কিভাবে আমাদের দেশীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে এমন উপাদান দিয়ে ঘর সাজানো যায় সে সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছেন ইন্টেরিয়র ডিজাইনার ইপন শামসুল। চলুন জেনে নিই:







