মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ১২:১৫:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সরকারি সাত কলেজের চূড়ান্ত পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটেই পাবেন শিক্ষার্থীরা

সরকারি সাত কলেজের চূড়ান্ত পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটেই পাবেন শিক্ষার্থীরা

রাজধানীর সরকারি সাতটি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত কলেজের চূড়ান্ত পরীক্ষার প্রবেশপত্র শিক্ষার্থীরা নিজেরাই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ফলে এখন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বা হারিয়ে গেলেও আর কলেজের অফিস কিংবা বিভাগে যেতে হবে না।

আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত কার্যকরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা নিজেদের আইডি-পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।

এতে সময় বাঁচবে ও ভোগান্তি কমবে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাবি অধিভুক্ত সাত কলেজের বিভিন্ন সভায় শিক্ষার্থীদের সমস্যার বিষয়ে আলোচনা করে প্রবেশপত্র সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।


বিগত একটি সভায় সিদ্ধান্ত হয় যে, শিক্ষার্থীরা তাদের প্রবেশপত্র কলেজের অফিস বা বিভাগ থেকে সংগ্রহের পরিবর্তে অধিভুক্ত সরকারি সাত কলেজের ফরম পূরণ ওয়েবসাইটে তাদের আইডি-পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড করে নিতে পারবেন।’

এতে আরো বলা হয়েছে, ‘এতে করে যেমন পরীক্ষার আগে শিক্ষার্থীদের সময় বাঁচবে, তেমনি কলেজ অফিস বা সংশ্লিষ্ট বিভাগের ওপরও চাপ কমবে। শুরুতে ২০২২ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র ওয়েবসাইটে আইডি-পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড করে নিতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।