সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:০০:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিআরটিসিতে নিয়োগ বিজ্ঞপ্তি

বিআরটিসিতে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ১৮তম গ্রেডে কন্ডাক্টর, গ্রেড ডি (কাউন্টারম্যান) অস্থায়ী ভিত্তিতে ১৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: কন্ডাক্টর, গ্রেড ডি (কাউন্টারম্যান)
পদসংখ্যা: ১৪১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)


যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, সিরাজগঞ্জ, বগুড়া, মাগুরা, মেহেরপুর, বরিশাল ও ঝালকাঠি।

তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা
প্রার্থীর বয়সসীমা ২০২৩ সালের ৩ জুলাই ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রার্থীর বয়সসীমা নির্ধারিত হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিআরটিসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১২ জুন থেকে ৩ জুলাই ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।