রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৯:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

হিলি স্থলবন্দর পুনরায় চালু

হিলি স্থলবন্দর পুনরায় চালু

ঢাকা প্রেস
হিলি প্রতিনিধি:-


দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। জন্মাষ্টমীর সরকারি ছুটির পর মঙ্গলবার সকাল থেকে বন্দরটি পুরোপুরি চালু হয়েছে।

 

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্মীয় উৎসবের কারণে একদিনের জন্য বন্দরটি বন্ধ থাকলেও, এখন থেকে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, যদিও বন্দরটি ছুটিতে ছিল, তবুও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীদের আনা-নেয়া স্বাভাবিকভাবেই চলছিল।
 

হিলি স্থলবন্দর আবারও পুরোদমে চালু হয়েছে। জন্মাষ্টমীর ছুটির পর থেকে বন্দর দিয়ে পণ্যসামগ্রী আমদানি ও রপ্তানি সহজ হয়েছে।