মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৬:২৭:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

গাজীপুরে শ্রমিক নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

গাজীপুরে শ্রমিক নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সকালে জেলার কুনিয়া বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করছে কারখানার শ্রমিকরা।

 

উত্তেজিত জনতা ইটপাটকেল ছুড়ে অন্তত ১৫ জন পুলিশ কর্মীকে আহত করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে 

 

গাজীপুর গাছা থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় স্থানীয় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। তারা বিভিন্ন যানবাহন ভাঙচুর করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।