রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৬:০১:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

কুড়িগ্রামে স্বামী হত্যায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার 

কুড়িগ্রামে স্বামী হত্যায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের রাজারহাটে পারিবারিক কোলহের জের ধরে স্ত্রী তার স্বামীকে বিদ্যুৎসংযোগ দিয়ে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশ দজ্জাল ওই স্ত্রীকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে। 

 

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মানাবাড়ি  গ্রামের মৃত সোলায়মান আলীর ছেলে রুবেল মিয়া(২৫) ঘরের বাইরে পড়ে থাকা অবস্থায় লাশ গত বৃহস্পতিবার(২২আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে এলাকাবাসীরা দেখতে পায়। এ সময় তার হাতে বিদ্যুৎ সংযোগের গুনা(জিআই তার) জড়ানো ছিল। 

 

তার স্ত্রী লাকী খাতুন জানান, গুনার(জিআই তার) সাথে বিদ্যুৎ সংযোাগ দেয়ার সময় সম্ভবত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন।

 

খবর পেয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেন।

 

রাজারহাট থানার ওসি তদন্ত ওয়াহেদ আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হলে গুনা( জিআই তার) লাগানো হাত পুড়িয়ে যেত। কিন্তু তা দেখা যায়নি। এ ব্যাপারে হত্যাকান্ডের শিকার রুবেল মিয়ার বড়বোন চায়না বেগম ভাই হত্যার অভিযোগ রাজারহাট থানায় দায়ের করলে পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেন। যার নম্বর ১৩, তারিখ: ২২/০৮/২৪ইং। 

 

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, অভিযুক্ত রুবেলের স্ত্রী লাকী খাতুনকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।