সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চারঘাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

চারঘাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীর চারঘাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (২৯ জুলাই) সকালে চারঘাট উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।

 

চারঘাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান



 

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে ৫৭ জন এবং সাধারণ গ্রেডে ৭৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তাদের প্রত্যেককে মেধাবৃত্তির অর্থ, সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান, চারঘাট পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেক আদিল, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, শিক্ষার্থীদের উন্নয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। অভিভাবকরা সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করলে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরও ভালো ফল করবে এবং সফলতা অর্জন করবে। তিনি শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং মেধা চর্চায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
 

সভাপতির বক্তব্যে ইউএনও জান্নাতুল ফেরদৌস শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
 

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির অর্থ, সনদপত্র, সম্মাননা স্মারকের পাশাপাশি গাছের চারা বিতরণ করা হয় এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।