মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০১:০৩:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কুড়িগ্রামে এইচআইভি এইডস আক্রান্ত রোগী ১৫

কুড়িগ্রামে এইচআইভি এইডস আক্রান্ত রোগী ১৫

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামে এইচআইভি-এইডস টেস্ট ও কাউন্সিলিং’র উপর দু’দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

সোমবার (১৩ মে) বিকালে সিভিল সার্জন হলরুমে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিবিএল এন্ড এএসপি’র লাইন ডিরেক্টর ডা: মাহফুজার রহমান মুকুল।

 

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মোর্শেদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, ন্যাশনাল এইডস/এসটিডি কন্ট্রোল প্রোগ্রাম’র প্রোগ্রাম ম্যানেজার ও প্রশিক্ষক ডা. আব্দুল ওয়াদুদ, সাংবাদিক হুমায়ূন কবির প্রমুখ। প্রশিক্ষণে সিনিয়র স্টাফ নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও স্বাস্থ্যকর্মীসহ ৫০ জন অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষক ডা. আব্দুল ওয়াদুদ জানান, এখন পর্যন্ত কুড়িগ্রামে ১৫জন এইচআইভি এইডস রোগী সনাক্ত করা হয়েছে। যাদের বেশিরভাগ বিদেশে অবস্থান করছেন। গত বছর সারাদেশে নতুনভাবে ১ হাজার ২৭৬ জন এইচআইভি এইডস রোগীকে সনাক্ত হয়েছে।

 

লাইন ডিরেক্টর ডা: মাহফুজার রহমান মুকুল জানান, প্রতি ১৫ হাজার মানুষের মধ্যে একজন এইচআইভি এইডস রোগী পাওয়া যায়। ফলে সকলকে এই ধরণের পরীক্ষার আওতায় আসতে হবে। দেশে বগুড়া ও রাজশাহীতে এইডস রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়।

 

এছাড়াও দিনাজপুর জেলার হিলিতে এইডস টেস্টেরও ব্যবস্থা রয়েছে। জনসচেতনা বাড়ানো, পরীক্ষা নিরীক্ষা করা ও এইচআইভি এইডস রোগীদের ভীতি কমিয়ে স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে আনতে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।