বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৮:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদারগঞ্জে তিন দিন ধরে বিদ্যুৎহীন একাধিক গ্রাম, চরম ভোগান্তিতে বাসিন্দারা

মাদারগঞ্জে তিন দিন ধরে বিদ্যুৎহীন একাধিক গ্রাম, চরম ভোগান্তিতে বাসিন্দারা

মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি: 

 

 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় টানা তিন দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা, ইলশামারী, পূর্ব নলছিয়া, নলছিয়া বাজার ও মহিষবাথান বাজারসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।
 

বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পরই গ্রামগুলোতে নেমে আসছে অন্ধকার। অনেক পরিবার বাধ্য হয়ে কেরোসিনের কুপি ও মোমবাতি ব্যবহার করছে, যা নব্বই দশকের স্মৃতিকে ফিরিয়ে এনেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি মোবাইল ফোন চার্জ দিতে ভোগান্তিতে পড়ে অনেককে পাশের বাজারে যেতে হচ্ছে।
 

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে সংরক্ষিত মাছ, মাংস ও দুধসহ বিভিন্ন খাদ্যপণ্য নষ্ট হয়ে যাচ্ছে। এতে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। নলছিয়া বাজারের ব্যবসায়ী মো. বাদশা বলেন, ঈদের পর কেনা মাংস ও মাছ নষ্ট হয়ে গেছে, একই সঙ্গে দোকানের আইসক্রিম ও দইসহ পণ্য নষ্ট হওয়ায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তিনি।
 

এদিকে বিদ্যুৎ না থাকায় সেচ পাম্প বন্ধ থাকায় বোরো ধানের জমিতে পানি দিতে পারছেন না কৃষকরা। এতে সম্ভাব্য ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
 

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, সাম্প্রতিক ঝড়ে ৩৩ কেভি লাইনের খুঁটি ভেঙে যাওয়া এবং বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলমান রয়েছে এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
 

লালডোবা গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমান বলেন, তিন দিন ধরে অন্ধকারে থাকতে হচ্ছে, শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে এবং ফ্রিজের সব খাবার ফেলে দিতে হয়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের দাবি জানান তিনি।
 

স্থানীয় বাসিন্দারা দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।