রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৬:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

আন্দোলনকারীদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: স্বাস্থ্য মন্ত্রণালয়

আন্দোলনকারীদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: স্বাস্থ্য মন্ত্রণালয়

ঢাকা প্রেস নিউজ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

 

শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, আহত ছাত্র-জনতাকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকেও আহতদের চিকিৎসা বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে, এসব বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনকারীদের সব বিল সরকার বহন করবে।
 

আহতদের সঠিক সংখ্যা ও তাদের চিকিৎসার অবস্থা নিরীক্ষণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা আগামী রোববার বৈঠক করে তাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন।