মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৭:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ব্রণ সমস্যা আর নয়

ব্রণ সমস্যা আর নয়

ত্বকের সমস্যাগুলোর মধ্যে ব্রণ সবচেয়ে কমন, যার ভুক্তভোগী নারী-পুরুষ সবাই। সারা বিশ্বে প্রায় ৮০০ মিলিয়ন মানুষ এ সমস্যায় ভুগছেন। বয়ঃসন্ধিকাল, হরমোনের সমস্যা, অতিরিক্ত দুঃশ্চিন্তা, রাত জাগা অথবা জীবনযাপনের অনিয়ম— বিভিন্ন কারণেই ত্বকে এ সমস্যা দেখা দিতে পারে।

অথচ দৈনন্দিন জীবনে কিছু নিয়ম মানলেই ব্রণ সমস্যা থেকে ত্বক থাকবে সুরক্ষিত। তাই ব্রণ সমস্যা নিয়ে চিন্তিত না হয়ে জীবনযাপনে আনুন কিছু পরিবর্তন: 


খাবার তালিকায় রাখুন প্রচুর ফলমূল ও শাকসবজি। এড়িয়ে চলুন ভাজাপোড়া ও মসলাদার খাবার। যাদের ফাংগাল ব্রণের সমস্যা, তারা খাবারে ইস্ট আছে যেমন বার্গার, পিজা,  পেটিস—এগুলো বাদ দিন। চা-কফির পরিমাণ কমিয়ে পর্যাপ্ত পানি পান করুন।
ত্বক রাখতে হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। সম্ভব হলে দিনে তিন থেকে চারবার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এতে তৈলাক্ত ভাব যেমন কমবে, ত্বকের পোরসে ধুলা-ময়লাও জমবে না।
যেসব ছেলেদের ত্বক ব্রণযুক্ত, তাদের ঘন ঘন শেভ না করাই ভালো। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ে।
চুলে তেল বা অন্য কোনো ময়েশ্চার সাবধানে দিতে হবে যাতে মুখে না লাগে।

নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখুন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমান।
ব্রণ দূর করার পাশাপাশি প্রতিরোধ করতে ডার্মাটোলজিস্ট রিকমেন্ডেড প্রোডাক্ট ব্যবহার করুন ।
যাদের ত্বক ব্রণপ্রবণ, তাদের ত্বক পরিচর্যার রুটিন এমন হওয়া উচিত যাতে অতিরিক্ত সেবাম উৎপাদন নিয়ন্ত্রণে থাকে। পোরস পরিষ্কার থাকে আর পুরানো ব্রণ দ্রুত শুকিয়ে যায়।
সাধারণত ব্রণপ্রবণ ত্বকের জন্য উপযোগী কার্যকর  উপাদানগুলো হলো, গ্লাইকোলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, ভিটামিন সি; যা ভালো মানের অ্যান্টি-অ্যাকনি প্রোডাক্টে থাকে।
ব্রণপ্রবণ ত্বকের জন্য ডার্মাটোলজিস্ট রিকমেন্ডেড ব্র্যান্ড সিওডিল, ক্লিনজার, সিরাম, জেল ও ক্রিমের সমন্বয়ে তৈরি করেছে একটি অ্যান্টি-অ্যাকনি লাইনআপ। ব্রণ-প্রতিরোধী ত্বক পরিচর্যার রুটিনে প্রয়োজনীয় সকল পণ্যই এ লাইনআপে আছে।