বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:২৯:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’: স্মার্ট কৃষির পথে নতুন সম্ভাবনা

বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’: স্মার্ট কৃষির পথে নতুন সম্ভাবনা

নওগাঁ প্রতিনিধি:

 

 

নওগাঁর বদলগাছীতে কৃষির আধুনিকায়ন এবং কৃষকদের আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস’। শনিবার (২ মে ২০২৬) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 

বিশ্বব্যাংক, ইউএনডিপি (UNDP) ও আইএফএডি (IFAD)-এর কারিগরি ও আর্থিক সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
 

আলোচনাসভায় বক্তারা বলেন, বদলগাছীর উর্বর মাটিকে কাজে লাগিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি সম্ভাবনাও বৃদ্ধি পাবে। তারা স্মার্ট ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
 

‘পার্টনার’ প্রকল্পের লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়— সনাতন কৃষি পদ্ধতি থেকে বেরিয়ে বাণিজ্যিকীকরণ, নতুন কৃষি উদ্যোক্তা তৈরি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী।
 

এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রায় ৭০ জন প্রান্তিক কৃষক অংশ নেন।
 

অনুষ্ঠানে প্রান্তিক কৃষকদের জন্য নতুন কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণের আধুনিক পদ্ধতি তুলে ধরা হয়। পাশাপাশি উন্নত জাতের ফসলের একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
 

অংশগ্রহণকারী কৃষকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তাদের আধুনিক কৃষি জ্ঞানের সঙ্গে যুক্ত করবে এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সহায়ক হবে।