সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৮:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দুই বছরের কম বয়সী শিশুদের জন্য টিভি-মোবাইল নয়: সুইডেন

দুই বছরের কম বয়সী শিশুদের জন্য টিভি-মোবাইল নয়: সুইডেন

দুই বছরের কম বয়সী শিশুদের জন্য টিভি-মোবাইল নয়: সুইডেন

দুই বছরের কম বয়সী শিশুদের টেলিভিশন বা মোবাইল স্ক্রিন দেখতে দেওয়া একেবারেই উচিত নয়।

 

দুই বছরের কম বয়সী শিশুদের জন্য টিভি-মোবাইল নয়: সুইডেন — ছবি ২

আর ২ থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের দিনে সর্বোচ্চ এক ঘণ্টা টিভি বা মোবাইল দেখতে দেওয়া যেতে পারে। 

 

দুই বছরের কম বয়সী শিশুদের জন্য টিভি-মোবাইল নয়: সুইডেন — ছবি ৩

৬ থেকে ১২ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীরা দিনে সর্বোচ্চ ২ ঘণ্টা  টেলিভিশন বা মোবাইল স্ক্রিন দেখতে দেওয়া।

 

দুই বছরের কম বয়সী শিশুদের জন্য টিভি-মোবাইল নয়: সুইডেন — ছবি ৪

এবং ১৩ থেকে ১৮ বছর বয়সী টিনএজাররা দিনে সর্বোচ্চ তিন ঘণ্টা টেলিভিশন, স্মার্ট ফোন বা এ জাতীয় ইলেকট্রিক গ্যাজেটে চোখ রাখতে পারবে।

 

 

সোমবারের বিবৃতিতে সুইডেনের সরকারি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ বলেছে, “সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে সুইডেনে ১ থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের অর্ধেকই ঘুমের ঘাটতিতে ভুগছে। এই বয়সে তাদের যতখানি ঘুমের প্রয়োজন, তা পূরণ হচ্ছে না। ফলে তাদের মধ্যে বিভিন্ন শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।”

দুই বছরের কম বয়সী শিশুদের জন্য টিভি-মোবাইল নয়: সুইডেন — ছবি ৫

আর এই ঘুমহীনতার জন্য, টেলিভিশন ও স্মার্টফোনের মতো বৈদ্যুতিক গেজেটের প্রতি আসক্তিকেই দায়ী করা হয়েছে। তাই শিশু-কিশোর-কিশোরীদের স্বাস্থ্যগত ব্যাপারটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই আদেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে শিশু এবং কিশোর-কিশোরীদের রাতে ঘুমাতে যাওয়ার আগে টেলিভিশন ও মোবাইল ফোন স্ক্রিন দেখা থেকে বিরত থাকা এবং ঘুমাতে যাওয়ার সময় স্মার্টফোন বেডরুমের বাইরে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

সুইডেনের স্বাস্থ্যসেবা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাইমারি স্কুলগুলোতে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রদানের ব্যাপারটিও বিবেচনা করছেন তারা। শিগগিরই এ সংক্রান্ত আদেশ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।