সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মুক্তিযোদ্ধাদের ব্যবহার করে নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করছে জামায়াত: সালাহউদ্দিন আহমেদ

মুক্তিযোদ্ধাদের ব্যবহার করে নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করছে জামায়াত: সালাহউদ্দিন আহমেদ

কক্সবাজার প্রতিনিধি, ২ ফেব্রুয়ারি ২০২৬:

 

 


কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী মুক্তিযোদ্ধাদের ব্যবহার করে নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালাচ্ছে।

 

চকরিয়া উপজেলার একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় যে দল পাকিস্তানি বাহিনীর পক্ষে অবস্থান নিয়েছিল, তারা এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করছে—এটি সম্পূর্ণ মিথ্যা ও ইতিহাস বিকৃতি। তাঁর ভাষায়, জামায়াত মুক্তিযুদ্ধকে “ভাড়া করে” নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে।

 

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা সরাসরি অংশ নিয়েছেন, তারা ভালো করেই জানেন জামায়াত কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিল না। তাই জামায়াতের এই ধরনের দাবি জনগণ কখনোই গ্রহণ করবে না।

 

এ সময় তিনি জামায়াতের এমন কর্মকাণ্ড সম্পর্কে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান।