রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৪০:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

বন্যার ভয়াবহতা: মৃতের সংখ্যা বেড়ে ২৭, ক্ষতিগ্রস্ত ৫৬ লাখেরও বেশি

বন্যার ভয়াবহতা: মৃতের সংখ্যা বেড়ে ২৭, ক্ষতিগ্রস্ত ৫৬ লাখেরও বেশি

ঢাকা প্রেস নিউজ (বার্তা কক্ষ);-


দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলমান ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যায় প্রাণ হারিয়েছেন ২৭ জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৬ লাখেরও বেশি মানুষ।

 

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে দেশের ১১টি জেলা বন্যার কবলে রয়েছে। এসব জেলায় মোট ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ১২ লাখ ৭ হাজার ৪২৯টি পরিবার পানিবন্দি রয়েছে।
 

সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কুমিল্লায়, যেখানে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর এবং কক্সবাজারেও বন্যায় বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে।
 

উল্লেখ্য, গত সোমবার পর্যন্ত বন্যায় মৃত্যুর সংখ্যা ছিল ২৩ এবং ক্ষতিগ্রস্তের সংখ্যা ছিল ৫৫ লাখেরও বেশি।