মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৭:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ঢাকায় এসে নিখোঁজ সুবা, সিসি ক্যামেরায় মিলল গুরুত্বপূর্ণ সূত্র

ঢাকায় এসে নিখোঁজ সুবা, সিসি ক্যামেরায় মিলল গুরুত্বপূর্ণ সূত্র

ঢাকা প্রেস নিউজ

 

ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় আসে ১১ বছরের আরাবি ইসলাম সুবা। রোববার সন্ধ্যা ৬টার দিকে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সে। কিন্তু রাস্তা পার হওয়ার সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিখোঁজ হয়ে যায়।
 

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে সুবাকে হাঁটতে দেখা গেছে। তবে সেখানে তার ফুফাতো ভাইয়ের সঙ্গে আরেকজনও ছিল।
 

সুবার নিখোঁজের ঘটনায় তার বাবা ইমরান রাজিব সোমবার সন্ধ্যায় আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
 

জানা গেছে, বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুবা সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে মায়ের কেমোথেরাপির জন্য ঢাকায় আসে। চারদিন আগে সে মাকে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকার এক আত্মীয়ের বাসায় ওঠে। রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় ভাই একটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যায়, কিন্তু সুবা আর ফিরেনি।
 

সুবার বাবা ইমরান রাজিব বলেন, “স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় আছি। মেয়েকে খুঁজে পেতে আদাবর থানায় জিডি করেছি। পুলিশ বলেছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছে।”
 

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, মেয়েটিকে খুঁজে বের করার জন্য একাধিক সড়কের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।