মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৭:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘হ্যাটট্রিক’ বিজয় কেউ ঠেকাতে পারবে না(নিক্সন)

‘হ্যাটট্রিক’ বিজয় কেউ ঠেকাতে পারবে না(নিক্সন)

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ভোট দিয়ে বলেছেন হ্যাটট্রিক করব। 

রোববার সকালে ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে মেয়ে নাজুরা মুজিব চৌধুরীকে সঙ্গে নিয়ে ভোট দেন নিক্সন। 

ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের মজিবুর রহমান চৌধুরী বলেন, সকালে এসে ভোটারদের যে উপস্থিতি দেখলাম এভাবে তারা ভোট দিতে থাকলে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করব।

তিনি আরও বলেন, নির্বাচনি পরিবেশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আচরণ এখন পর্যন্ত নিরপেক্ষ রয়েছে। ভোটাররা এভাবে ভোট দিতে থাকলে আমার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

নিক্সন ফরিদপুর-৪ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আনারস ও সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। দুবার তিনি নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহকে হারিয়ে নির্বাচিত হন। এবারও এই আসনে তার প্রতিদ্বন্দ্বী কাজী জাফর উল্যাহ।