রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০২:৩৮:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন জামিনে মুক্ত

আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন জামিনে মুক্ত

ঢাকা প্রেস নিউজ


আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানী গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

 

সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তিনি কারাগার থেকে মুক্ত হন। জেলার মোহাম্মদ লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
 

জানা গেছে, সন্ত্রাস বিরোধী আইনসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে মুফতি জসিম উদ্দিন কয়েক বছর ধরে কারাগারে বন্দি ছিলেন। সোমবার সকালে তার জামিন আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছায় এবং যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
 

উল্লেখ্য, ২০০৮ সালে উত্তরা পশ্চিম থানায় মুফতি জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গতকাল রোববার (২৫ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন পান। এছাড়াও তার বিরুদ্ধে দায়ের করা অন্যান্য মামলা প্রত্যাহার করা হয়েছে।