সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি একটি পদে লোকবল নিয়োগে এ বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউও। আবেদন অনলাইনে চলছে।

পদের নাম: ইউনিট প্রধান (আরএম, সুরক্ষিত ঋণ, এসএমই ব্যবসা)।
পদ সংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। কোনো অবস্থাতেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

একটি ব্যাংকে এসএমই/করপোরেট রিলেশনশিপ ম্যানেজমেন্ট টিমে কাজ করার ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা।

ব্যাংকিং/আর্থিক পরিষেবা, এসএমই পণ্য, ক্রেডিট মূল্যায়ন, আইসিআরআরএস এবং এসএমই ব্যবসা সম্পর্কে জ্ঞান।

ব্যাংকের কার্যক্রম ও প্রক্রিয়া সম্পর্কে ভালো জ্ঞান এবং ক্রেডিট নীতি ও পদ্ধতি সর্ম্পকে জ্ঞান।

যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা।

মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন পরিচালনা জ্ঞান।

কাজের ধরন
এসএমই অ্যাকাউন্টে বিনিয়োগ সুবিধা পর্যবেক্ষণ করা। ঝুঁকিপূর্ণ সম্পদের গুণমান বজায় রাখা। এসএমইর সুবিধাগুলোর পর্যায় ক্রমিকভাবে পর্যালোচনা নিশ্চিত করা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সব প্রকার নীতির সম্মতি অনুসরণ ও বজায় রাখা।

বয়সসীমা
কমপক্ষে ২২ বছর হলেই আবেদন করতে পারবেন

বেতন
নির্বাচিত প্রার্থীদের জন্য থাকছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চমৎকার প্যাকেজ অফার।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৩।