বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৪:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ কুয়েত মৈত্রী হল পরিদর্শন করলেন ঢাবি উপাচার্য

বাংলাদেশ কুয়েত মৈত্রী হল পরিদর্শন করলেন ঢাবি উপাচার্য

কিছু ছাত্রীর অসুস্থতার খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শনিবার রাতে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল পরিদর্শন করেছেন।

 

এ সময় তিনি ছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে তিনি হল প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ছাত্রীরা পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

 

পরিদর্শনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবা সুলতানা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের পানি ও খাবারের নমুনা পরীক্ষার জন্য ইতোমধ্যেই ল্যাবে পাঠানো হয়েছে। ছাত্রীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে জরুরি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।