বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আজ জামায়াতের রাজনৈতিক কর্মসূচি পালনের নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের শুনানি

আজ জামায়াতের রাজনৈতিক কর্মসূচি পালনের নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের শুনানি

জামায়াতের নিবন্ধনের বিষয়ে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি হবে বৃহস্পতিবার (১০ আগস্ট)।

এ দিন বিষয়টি শুনানির জন্য প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চে আবেদনটি শুনানির জন্য রয়েছে। যা আজকের কার্যতালিকার ৩৭ নম্বর আইটেমে রাখা হয়েছে। 


এর আগে, গত ৩ আগস্ট আজকের দিন নির্ধারণ করেন আদালত। হাইকোর্টের রায়ে নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন দাবি করায় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয় শুনানির জন্য গত ৩ আগস্ট দিন নির্ধারিত ছিল।


ওই দিন শুনানির শুরুতেই রিটকারী আইনজীবী ব্যারিস্টার তানীয়া আমীর বলেন, মামলা কার্যতালিকায় রয়েছে। এর মধ্যেই আগামী ৪ আগস্ট (শুক্রবার) সমাবেশ ডেকেছে বাংলাদেশ জামায়তে ইসলামী। 

এতে আদালত অবমাননা হবে। এ সময় আপিল বিভাগ বলেন, আদালত অবমাননার আবেদন আনুন, শুনানির পর বিষয়টি নির্ধারণ হবে। পরে নিবন্ধন ইস্যুতে আপিল শুনানির তারিখ আগামী ১০ আগস্ট ধার্য করেন আদালত।