সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৫:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ম্যানচেস্টার সিটির অবিচ্ছেদ্য অংশ মৌসুম শেষ রদ্রির!

ম্যানচেস্টার সিটির অবিচ্ছেদ্য অংশ মৌসুম শেষ রদ্রির!

ঢাকা প্রেস-

বার্তা কক্ষ-

 

গত কয়েক মৌসুম ধরে ম্যানচেস্টার সিটির মাঝমাঠের প্রাণভোমরা ছিলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। তবে দুঃখজনকভাবে, চলতি মৌসুমে আর তাকে মাঠে দেখা যাবে না। অ্যান্টেরিওর ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় তার মৌসুম শেষ হয়ে গেছে।

 

ইএসপিএন-এর খবরে বলা হয়েছে, রদ্রি ইংল্যান্ড থেকে মাদ্রিদে ফিরে আসবেন এবং আরও কিছু স্ক্যান করাবেন। পরবর্তীতে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা এখনও নিশ্চিত নয়। তবে ২০২৩-২৪ মৌসুমে তাকে আর খেলতে পাওয়া যাবে না এটা নিশ্চিত বলা যায়।

 

রদ্রি সিটির জন্য কতটা গুরুত্বপূর্ণ তা একটা ছোট পরিসংখ্যানেই বোঝা যায়। রদ্রি ছাড়া মাঠে নেমে সিটি ৩১ শতাংশ ম্যাচ হেরেছে। অন্যদিকে, রদ্রি থাকা অবস্থায় শেষ ৭৬ ম্যাচের মধ্যে মাত্র ১ ম্যাচ হারতে হয়েছে তাদের। পেপ গার্দিওলার দলের জন্য রদ্রির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা এখান থেকেই স্পষ্ট।