মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

চাঁদপুরের ইলিশের বাড়ি বন্ধু উৎসব ২০২৫: স্মৃতিময় এক মিলনমেলা

চাঁদপুরের ইলিশের বাড়ি বন্ধু উৎসব ২০২৫: স্মৃতিময় এক মিলনমেলা

ঢাকা প্রেস নিউজ

 

গত ৩১ জানুয়ারি, শুক্রবার চাঁদপুরের "ইলিশের বাড়ি" প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো "জাগ্রত ৯৬, মতলব উত্তর, চাঁদপুর" আয়োজিত বন্ধু উৎসব ২০২৫। দেশজুড়ে ছড়িয়ে থাকা এসএসসি ব্যাচ ৯৬-এর বন্ধুরা প্রাণের টানে একত্রিত হন এই আনন্দময় আয়োজনে।

 

চাঁদপুরের ইলিশের বাড়ি বন্ধু উৎসব ২০২৫: স্মৃতিময় এক মিলনমেলা



 

সকাল থেকে রাত পর্যন্ত গল্প, আড্ডা, গান আর জাদুর মোহনীয় পরিবেশনায় মুখর ছিলো চাঁদপুরের বাতাস। সুপরিকল্পিত ও গোছানো আয়োজনের মধ্য দিয়ে "জাগ্রত ৯৬" বন্ধুদের পক্ষ থেকে উপহার দেওয়া হয় এক স্মরণীয় মিলনমেলা।
 

প্রায় ৭০০ অতিথির অংশগ্রহণে জমে ওঠা এই উৎসবে চাঁদপুরের পদ্মা নদীর রূপালি ইলিশ ভাজা, ইলিশের ভর্তা ও খিস্সা দই-ভাত পরিবেশন করা হয়। বন্ধুদের প্রাণবন্ত অংশগ্রহণে মনোমুগ্ধকর নানা পরিবেশনা উপভোগ করা যায়।

 

চাঁদপুরের ইলিশের বাড়ি বন্ধু উৎসব ২০২৫: স্মৃতিময় এক মিলনমেলা — ছবি ২


 

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় জাদুশিল্পী ম্যাজিক স্টার বাসেদ মাহামুদ। তার অনবদ্য জাদু প্রদর্শনীতে সবাই মুগ্ধ হয়ে যায়। বিশেষ করে "ভালোবাসার জাদু" এবং "শক্তি পরীক্ষার জাদু" দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে নেয়।

 

চাঁদপুরের ইলিশের বাড়ি বন্ধু উৎসব ২০২৫: স্মৃতিময় এক মিলনমেলা — ছবি ৩


 

জাদু প্রদর্শনীর পর মন মাতানো গানের আসরে বন্ধুদের উল্লাস নতুন মাত্রা পায়। পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন মোঃ শাহেন শাহ খান, নাছির উদ্দিন, রাসেদ সরকার, তানভীর আহমেদ, মাহাবুব আলম রোমান, মুসা আহমেদ, ইঞ্জি: বাসেদ সরকার, ফয়সাল আহমেদ সোহেল, বদিউজ্জামান সজীব সহ আরও অনেকে।

 

চাঁদপুরের ইলিশের বাড়ি বন্ধু উৎসব ২০২৫: স্মৃতিময় এক মিলনমেলা — ছবি ৪



 

বন্ধুত্বের উষ্ণতায় ভরা এ আয়োজন সবার হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে। "জাগ্রত ৯৬" আগামী দিনেও এমন সুন্দর আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবে এই প্রত্যাশা রইলো।