রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩৩:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

বাংলাদেশ চীনের কাছে ঋণের শর্ত শিথিল করার আবেদন: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশ চীনের কাছে ঋণের শর্ত শিথিল করার আবেদন: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ


অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে চীন ও কানাডার রাষ্ট্রদূতের সাম্প্রতিক বৈঠকের পর, বাংলাদেশ সরকার চীনের কাছ থেকে নেওয়া ঋণের সুদ কমানো এবং পরিশোধের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি উল্লেখ করেছেন যে, অতীতে অনেক অযাচিত প্রকল্প গ্রহণের কারণে দেশের ঋণের বোঝা অনেক বেড়ে গেছে। এই ঋণের চাপ সাধারণ মানুষের উপরও পড়ছে। বর্তমান সরকার এই ঋণের বোঝা কমানোর চেষ্টা করছে এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণের ওপর জোর দেবে।
 

চীন ইতোমধ্যে বাংলাদেশকে ৭ বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে এবং এর মধ্যে একটি বড় অংশ ইতোমধ্যে ছাড় করেছে।

অপর এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, এক হাজার টাকার নোট বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি।