শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৬:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

হাকিমপুরের হিলিতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাকিমপুরের হিলিতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা প্রেস
হিলি প্রতিনিধি:-


দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্প্রতি উদযাপিত হয়েছে।

 

বন্যাকবলিত মানুষের প্রতি সহানুভূতি জানিয়ে ও তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করা হয়।
 

রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৭টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
 

দোয়া মাহফিলে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক হযরত সরদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিন্নুর রহমান সজলসহ উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

হাকিমপুরের হিলিতে বিএনপি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সীমিত পরিসরে পালন করেছে। বন্যাকবলিত মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে তারা দোয়া মাহফিলের মাধ্যমে এই দিনটি উদযাপন করেছে।