শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৬:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

নাটোরে বিদেশী পিস্তল ও গুলি সহ দুইটি ম্যাগজিন উদ্ধার

নাটোরে বিদেশী পিস্তল ও গুলি সহ দুইটি ম্যাগজিন উদ্ধার

ঢাকা প্রেস
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরে সড়কের পাশের আবর্জনা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল ও ১১ রাউন্ড গুলি সহ দুইটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ।  রবিবার রাত পৌনে ৯ টার দিকে নাটোর শহরের স্টেশন বাজার কারবালা মোড় এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, রাতে সড়কের পাশের ময়লা আবর্জনার মধ্যে একটি চকচকে কিছু পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সেখানে গিয়ে তারা একটি পিস্তল ও ম্যাগজিন দেখতে পেয়ে সেনাবাহিনীর সদস্য ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পিস্তল,দুইটি ম্যাগজিন ও ম্যাগজিনের ভিতর থেকে ১১ রাউন্ড গুলি উদ্ধার করে। তবে কিভাবে কে বা কাহারা অস্ত্র ও গুলি সেখানে রেখে গেছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত কাজ শুরু করেছে পুলিশ।