শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৬:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

পোশাক শিল্পে নিরাপত্তা বাড়াতে যৌথ অভিযান

পোশাক শিল্পে নিরাপত্তা বাড়াতে যৌথ অভিযান

ঢাকা প্রেস নিউজ


সাভার, আশুলিয়া ও গাজীপুরের পোশাক কারখানায় আজ রাত থেকে শুরু হচ্ছে যৌথ অভিযান।
সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের যৌথ চেষ্টায় কারখানাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

 

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এবং বিকেএমইএ’র সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বৈঠকে।
 

বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম জানান, কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এই যৌথ অভিযান পরিচালিত হবে। প্রয়োজনে র‌্যাব ও বিজিবিও এই অভিযানে যোগ দিতে পারে।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা আগামীকাল (৩ সেপ্টেম্বর) থেকে সকল কারখানা চালু রাখার জন্য মালিকদের অনুরোধ করেছেন। তিনি বলেন, অর্থনীতি চালু রাখতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 

গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ইতোমধ্যে উৎপাদন শুরু হয়েছে। শতকরা প্রায় শতভাগ শ্রমিক কারখানায় ফিরেছেন। গাজীপুরে ২ হাজারের বেশি পোশাক কারখানা রয়েছে এবং এখানে প্রায় ২২ লাখ শ্রমিক কর্মরত আছেন।
 

মালিকরা নিজেদের নিরাপত্তা কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের নিয়োগ করে কারখানাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছেন। কিছুদিন ধরে সেনাবাহিনীও এই কাজে সহায়তা করছে।