বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫১:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

রায়পুরার চরাঞ্চলে নতুন থানা বাস্তবায়নের দাবীতে জনসমাবেশ

রায়পুরার চরাঞ্চলে নতুন থানা বাস্তবায়নের দাবীতে জনসমাবেশ

সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী জেলা:-


 

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুগ যুগ ধরে হয়ে আসা রক্তক্ষয়ী ও মরননেশা টেঁটা যুদ্ধ বন্ধের দাবীতে এবার প্রতিজ্ঞা বদ্ধ হয়েছে চরাঞ্চলের সর্বস্তরের জনগন। চর এলাকায় মেঘনা সেতু নির্মাণ, ৬ ইউনিয়নের শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক থানা ঘোষনা ও বৈষম্যমুক্ত রায়পুরা গড়াসহ বিভিন্ন দাবিতে বিশাল জনসভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশর নেতৃবৃন্দরা।

 

রায়পুরার চরাঞ্চলে নতুন থানা বাস্তবায়নের দাবীতে জনসমাবেশ


 

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলার দক্ষিন শাখার আয়োজনে সমাবেশে দাবি উপস্থাপন করেন বৈষম্যমুক্ত রায়পুরা উন্নয়ন আন্দোলন সভাপতি ও জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব এর নির্বাহী পরিচালক মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান।
 

ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা দক্ষিন শাখার সভাপতি মাওলানা লিয়াকত আলী সায়দাবাদীর সভাপতিত্বে বক্তারা বলেন, রায়পুরার চরাঞ্চলে প্রায়ই টেঁটা যুদ্ধ লেগে থাকে। টেঁটা যুদ্ধ শেষ হওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে আসে। নদী পথ পেরিয়ে চরে আসতে অনেক সময় লেগে যায়। এজন্য আমাদের চরাঞ্চলে একটি প্রশাসনিক থানা বাস্তবায়ন করা খুব জরুরি। এতে করে এই উত্তপ্ত চরাঞ্চলের পরিস্থিতি শান্ত রাখা যাবে। সেই সাথে বক্তারা চাঁনপুর, চরমধুয়া ও মির্জাচর সংযোগ সেতু নির্মান ও নদী ভাঙ্গন রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার দাবী তুলে ধরেন।
 

ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক বরকত উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামায়েত ইসলাম রায়পুরা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরার সাবেক সভাপতি আলহাজ্ব সামসুল ইসলাম, মেঘনা থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এডভোকেট জসিম উদ্দিন, জসিম উদ্দিন জাহাঙ্গীর, বশির আহমদ মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরার যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা সাজেদুল্লাহ সায়েম, ইসলামী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা সভাপতি নূরে আলম সিদ্দিকী সহ আরও অনেকে।