বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৯:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •

১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সন্ধ্যার মধ্যে সতর্কতা

১০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সন্ধ্যার মধ্যে সতর্কতা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

গত কয়েকদিনের বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা স্বস্তি ফিরলেও সার্বিক তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আসেনি। এখনো দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। এমন পরিস্থিতিতে ঢাকাসহ ১০টি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
 

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য জারি করা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
 

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, সোমবার সন্ধ্যার মধ্যে ঢাকা, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
 

তিনি আরও জানান, এপ্রিল ও মে মাসে সাধারণত এ ধরনের ঝড়বৃষ্টি দেখা দেয় এবং এই দমকা হাওয়াসহ বৃষ্টিপাত প্রায় আধা ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
 

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও রংপুরে সর্বোচ্চ ৪১ মিলিমিটার, দিনাজপুরে ৪০ মিলিমিটার, নীলফামারীর ডিমলায় ৩১ মিলিমিটার, সৈয়দপুরে ৩০ মিলিমিটার, মাইজদীকোর্টে ২৯ মিলিমিটার, নেত্রকোণায় ১৯ মিলিমিটার এবং রাজারহাটে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
 

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সামনের পাঁচ দিনে দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।