বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৬:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জেলা-উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পুষ্টিবিদ নিয়োগের দাবি

জেলা-উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পুষ্টিবিদ নিয়োগের দাবি

নিউজ ডেস্ক, ঢাকা প্রেস

 

 

রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে দেশের জেলা ও উপজেলা পর্যায়ের সব স্বাস্থ্যকেন্দ্রে পুষ্টিবিদ নিয়োগের জোর দাবি উঠেছে। বক্তারা বলেছেন, বাংলাদেশে অপুষ্টি, অতিপুষ্টি ও খাদ্যাভ্যাসজনিত অসংক্রামক রোগ প্রতিরোধে পুষ্টিবিদদের আইনগত স্বীকৃতি ও সক্রিয় সম্পৃক্ততা এখন অত্যাবশ্যক হয়ে উঠেছে।
 

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ বৈঠকের আয়োজন করে ন্যাশনাল নিউট্রিশন অ্যাসোসিয়েশন। এতে অংশ নেওয়া বক্তারা পুষ্টিবিদদের পেশাগত স্বীকৃতি, কর্মসংস্থান কাঠামো ও নিয়ন্ত্রণ ব্যবস্থার বিদ্যমান অস্পষ্টতা দ্রুত দূর করার ওপর গুরুত্বারোপ করেন।
 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পুষ্টি পরিষদের পরিচালক ড. মাহবুবুর রহমান বলেন, দেশের পুষ্টি সমস্যার সমাধানে পুষ্টিবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় এখনও পুষ্টিবিদের ঘাটতি রয়েছে। ভবিষ্যতে এ সংকট মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
 

বিশিষ্ট পুষ্টিবিদ ড. এস কে রয় সরকারিভাবে পুষ্টিবিদদের নিবন্ধন প্রক্রিয়া চালুর আহ্বান জানান। পাশাপাশি তিনি গবেষণা জোরদার করে স্বাস্থ্যখাতে পুষ্টিবিদদের ভূমিকা আরও বিস্তৃত করার পরামর্শ দেন।
 

পথিকৃৎ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সের পরিচালক অধ্যাপক লিয়াকত আলী বলেন, দেশের পুষ্টি ও স্বাস্থ্য খাতে কার্যকর অবদান রাখতে পুষ্টিবিদদের দ্রুত আইনগত স্বীকৃতি দেওয়া প্রয়োজন। একই সঙ্গে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের কারিকুলাম দেশে অভিন্ন করারও সুপারিশ করেন তিনি, যাতে শিক্ষার মান ও প্রতিযোগিতার সক্ষমতা বাড়ে।
 

উদ্বোধনী বক্তব্যে ন্যাশনাল নিউট্রিশন অ্যাসোসিয়েশনের সভাপতি সুমাইয়া শাহনাজ বলেন, দেশে অপুষ্টি, অতিপুষ্টি, মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি এবং খাদ্যাভ্যাসজনিত অসংক্রামক রোগ দ্রুত বাড়ছে। এ প্রেক্ষাপটে পুষ্টিবিদদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও তাদের পেশাগত স্বীকৃতি ও মানদণ্ড এখনও পর্যাপ্ত নয়।
 

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান (ল্যাব) শ্যামল কুমার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তানজিনা রহমান এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের অধ্যাপক ফারজানা সালেহ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদরাও আলোচনায় অংশ নেন।