মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৬:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেপ্তার: প্রেস উইং

আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেপ্তার: প্রেস উইং

ঢাকা প্রেস নিউজ

 

প্রধান উপদেষ্টা শফিকুল আলম জানিয়েছেন, যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এই লিফলেটগুলোর মধ্যে প্রচারিত তথ্য অত্যন্ত আপত্তিকর এবং যারা এগুলো বিতরণ করবে, তাদের গ্রেপ্তার করা হবে।
 

সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
 

এ সময় উপস্থিত ছিলেন উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ।
 

প্রেস সচিব বলেন, “আমাদের স্পষ্ট বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কাজ করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।” তিনি আরও জানান, ৫ আগস্টের পর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা চালাচ্ছে।
 

“এরা দাবি করছে যে, ৫ আগস্ট পর ২৩ জন মারা গেছেন এবং ১৭৪টি ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ তদন্তের মাধ্যমে এসব তথ্যের সঠিকতা পায়নি,” বললেন তিনি।
 

এছাড়াও, শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা চাঁদাবাজি কমানোর এবং রোজায় দ্রব্যমূল্য সহনীয় রাখার নির্দেশনা দিয়েছেন, এবং এ ব্যাপারে কাজ চলছে।