মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৯:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হলো শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হলো শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমা

ঢাকা প্রেস নিউজ:-

 

মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শেষ হলো শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমা।
 

আজ বুধবার দুপুর ১২টা ৯ মিনিটে বাংলাদেশের তাবলিগ জামাতের আমির ও আলমি শুরার সদস্য মাওলানা জোবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করেন, যা শেষ হয় ১২টা ২৭ মিনিটে। এ সময় তুরাগতীর প্রতিধ্বনিত হয় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে। লাখ লাখ মুসল্লি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কায়মনোবাক্যে প্রার্থনা করেন, পাপমোচনের জন্য ক্ষমা চান এবং বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।
 

হেদায়েতি বয়ানের পর মোনাজাত শুরু হলে, তাবলিগের অনুসারী ও ধর্মপ্রাণ মুসল্লিরা ময়দানে স্থান না পেয়ে আশপাশের সড়ক ও বাড়ির ছাদে অবস্থান নেন। কয়েক লাখ মানুষের সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয় এক বিশাল ধর্মীয় নগরীতে।