সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:০৪:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চকরিয়া-পেকুয়া আসনে জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের নির্বাচনী অফিস উদ্বোধন

চকরিয়া-পেকুয়া আসনে জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের নির্বাচনী অফিস উদ্বোধন

মোস্তফা আন্জুম ফাহিম, চট্টগ্রাম প্রতিনিধি:

 

কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক ভাইয়ের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। তার বিভিন্ন এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

এর মধ্যে চিরিংগা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে জামায়াতের সভাপতি নুরুন নবীর নেতৃত্বে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরিংগা ইউনিয়নের সভাপতি নুরুন নবী, সেক্রেটারি কফিল উদ্দিন, পেশাজীবি নেতা সহিদুল ইসলাম এবং ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীল ও নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল্লাহ আল ফারুক তার রাজনৈতিক প্রতিশ্রুতি তুলে ধরেন এবং এলাকার উন্নয়নের পরিকল্পনা সম্পর্কে বক্তৃতা দেন। স্থানীয় নেতারা প্রার্থীকে সমর্থন জানান এবং ভোটারদের নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

নির্বাচনী প্রচারণায় জামায়াতের স্থানীয় কর্মীরা ব্যাপক অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।