সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৯:৩১:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত -১

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত -১

সিরাজুল ইসলাম রতন (পলাশবাড়ী প্রতিনিধি):-


ঢাকা প্রেসঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের সহযোগী (হেলপার) নিহত হয়েছেন। 

 

২৬মে রোববার  সকালে উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া (ডাকঘর) নামক এলাকায় এ 

দুর্ঘটনা ঘটে। 

 

নিহত সুমন মিয়া (৪০) পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের হায়দার মিয়ার ছেলে। 

 

স্থানীয়দের বরাত দিয়ে বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান  বলেন, রবিবার সকালে গাইবান্ধা থেকে অরিন পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। 

 

বাসটি ডাকঘর নামক এলাকায় পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসটির হেলপার সুমন মিয়া মারা যান। তবে এ ঘটনায় আর কেউ আহত হয়নি। 

 

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বলেন, বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসটির হেলপারের মরদেহ তাঁর স্বজনেরা বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।