সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নগদ-এ বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসকের ওপর হামলার ঘটনায় এবিবির নিন্দা

নগদ-এ বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসকের ওপর হামলার ঘটনায় এবিবির নিন্দা

অনলাইন ডেস্ক:-


মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান নগদ-এ বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মুহাম্মদ বদউজ্জামান দিদার-এর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ লিমিটেড (এবিবি)।
 

এ ঘটনাকে সুশাসন, জবাবদিহিতা ও আইনশৃঙ্খলা রক্ষার প্রচেষ্টাকে দুর্বল করার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন এবিবি চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেন।
 

এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসকের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং দেশের আইন ও বিচারব্যবস্থার জন্যও সরাসরি হুমকি। আইন দ্বারা পরিচালিত সমাজে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই।
 

তিনি আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।
 

এবিবি আর্থিক খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সংগঠনটি আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থেকে অর্থনীতি ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সকল স্টেকহোল্ডারদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।