বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:২৬:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মিরপুরে সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলা

মিরপুরে সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলা

রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলা হয়েছে। দলটির অভিযোগ, ছাত্রলীগের নেতা–কর্মীরা তাদের ওপর হামলা করেছেন। গাবতলী থেকে পদযাত্রা শুরু হয়ে বাঙলা কলেজ এলাকায় আসার পর হামলার এ ঘটনা ঘটে।

সেখানে দেখা যায়, পদযাত্রাটির একটি অংশের ওপর সরকারি বাঙলা কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া হয়। তখন পদযাত্রা থেকে বিএনপির কিছু নেতা–কর্মী কলেজ গেটে ভাঙচুর করে এবং সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

তবে এ ঘটনার পরও পদযাত্রাটি থামেনি, সামনে এগিয়ে যায়। পদযাত্রাটির শেষ অংশ বাঙলা কলেজের সামনে এলে আবারও কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।


মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বেলা পৌনে একটার দিকে প্রথম আলোকে বলেন, সরকারি বাঙলা কলেজের সামনে একটু সমস্যা হয়েছিল। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।  

মিরপুর বাঙলা কলেজের সামনে হওয়া সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এমন কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। একটি ঢিলের ঘটনা ঘটেছে। তারা (বিএনপি) তাদের নির্দিষ্ট রুট (পথ) দিয়ে পদযাত্রা করছেন।

সংঘর্ষের ঘটনায় সময় মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ‘আমরা শুনেছি, এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। এ ছাড়া অফিসের দিন পদযাত্রা না করলে ভালো হয়, অফিসের দিন এমন কর্মসূচি থাকলে অনেক ভোগান্তি হয়।’