সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডে (পিজিসিবি) কর্মচারী পর্যায়ে বিভিন্ন পদে প্রাথমিক বাছাই পরীক্ষা থেকে নির্বাচিত প্রার্থীদের লিখিত (বর্ণনামূলক) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি সহায়ক ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে। রাজধানীর হাবীবুল্লাহ্ বাহার কলেজে এই পরীক্ষা নেওয়া হবে।

এ ছাড়া জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র ব্যক্তিগত সচিব, জুনিয়র ভাণ্ডাররক্ষক ও জুনিয়র নিরাপত্তা পরিদর্শক পদের লিখিত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর হাবীবুল্লাহ্ বাহার কলেজে এই পরীক্ষা নেওয়া হবে।

লিখিত (বর্ণনামূলক) পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের ইতিপূর্বে প্রাথমিক বাছাই পরীক্ষার সময় প্রদত্ত প্রবেশপত্র সঙ্গে নিয়ে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য পিজিসিবির ওয়েবসাইটে www.pgcb.gov.bd পাওয়া যাবে।