শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৭:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে অভিযান: ৬ ব্যবসায়ীকে জরিমানা

কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে অভিযান: ৬ ব্যবসায়ীকে জরিমানা

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ



কুমিল্লায় ভোক্তাদের অধিকার রক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় নিবিড় তদারকি চালিয়ে যাচ্ছে। শনিবার (৩১ আগস্ট) সকালে নগরীর রাজগঞ্জ বাজারে পরিচালিত অভিযানে নিত্যপণ্যের বাজার মনিটরিং করে একাধিক অনিয়ম ধরা পড়েছে।

 

এ অভিযানে চাল, ডাল, তেল, চিনি, মসলাসহ বিভিন্ন নিত্যপণ্যের বিক্রয় মূল্য এবং স্টক যাচাই করা হয়। এ সময় অনেক ব্যবসায়ীকে মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত মুনাফা করা এবং ভোক্তাদেরকে বিভ্রান্ত করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
 

পরিস্থিতি বিবেচনা করে অধিদপ্তরের কর্মকর্তারা মেসার্স সাইফুল ব্রুয়লার হাউজ, জিলানী স্টোর, হক এন্ড সন্স, আল আমিন টি স্টোর, পাল স্টোর এবং মহিউদ্দিন ভ্যারাইটিজ স্টোরসহ মোট ৬টি প্রতিষ্ঠানকে নিয়ম ভঙ্গের দায়ে মোট ২২ হাজার টাকা জরিমানা করে।
 

অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। তার সাথে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
 

সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করে এবং ভোক্তাদের স্বার্থে সচেতন থাকে।