সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারিত হওয়া থেকে সাবধান করল ভূমি মন্ত্রণালয়

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারিত হওয়া থেকে সাবধান করল ভূমি মন্ত্রণালয়

সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটি প্রকল্পে নিয়োগ হচ্ছে মর্মে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্ন প্রতারক চক্র ভূমি মন্ত্রণালয়ে চাকরি দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিষয়টি ভূমি মন্ত্রণালয়ের নজরে এসেছে। এ বিষয়ে চাকরিপ্রার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রার্থীরা যাতে প্রতারিত না হন, সে জন্য সবাইকে ভূমি মন্ত্রণালয় কিংবা এর দপ্তর/সংস্থায় নিয়োগের যেকোনো তথ্য ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর/সংস্থার ওয়েবসাইটে যাচাই করে যথাযথ নিয়োগপ্রক্রিয়ায় আবেদন বা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এ বিষয়ে আগেও কয়েকবার ভূমি মন্ত্রণালয় চাকরিপ্রার্থীদের সতর্ক করেছে।

ভূমি মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থাগুলোর ওয়েবসাইটের ঠিকানা দাপ্তরিক ওয়েব পোর্টাল— ভূমি মন্ত্রণালয়, ভূমি আপিল বোর্ড, ভূমি সংস্কার বোর্ড, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। ভূমি মন্ত্রণালয়ের দাপ্তরিক সামাজিক যোগাযোগমাধ্যম।


এ ছাড়া ভূমিসেবা পোর্টাল এবং ভূমিসেবা সামাজিক যোগাযোগমাধ্যম এর মাধ্যমে সরাসরি ভূমিসেবা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশের যেকোনো নাগরিক ২৪ ঘণ্টার যেকোনো সময় ১৬১২২ নম্বরে কল করে যেকোনো ভূমিসংক্রান্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং পাবেন ভূমিসেবা। এ ছাড়া বিদেশ থেকে ৮৮০ ৯৬১২-৩১৬১২২ নম্বরে কল করে একই সেবা পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভূমি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর বা সংস্থার নিয়োগ কার্যক্রম প্রচলিত বিধিবিধান অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে সম্পাদন করা হয়। দুর্নীতির মাধ্যমে কিংবা অর্থের বিনিময়ে ভূমি মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর/সংস্থা থেকে কোনো পর্যায়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী নিয়োগের কোনো সুযোগ নেই।

 নিয়োগ বিজ্ঞপ্তি বহুল প্রচলিত দৈনিক পত্রিকায় এবং মন্ত্রণালয়ের ও দপ্তর সংস্থাগুলোর নিজস্ব ওয়েবসাইটে যথানিয়মে প্রকাশ করা হয়। এখানে চাকরি দেওয়ার নামে কেউ যদি অর্থ দাবি করেন, তাহলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।