রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৩:১১:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

স্বপ্নধরা গণভবন পুনর্নির্মাণে এগিয়ে

স্বপ্নধরা গণভবন পুনর্নির্মাণে এগিয়ে

ঢাকা প্রেস নিউজ


সম্প্রতি গণআন্দোলনের ঘটনাক্রমে ক্ষতিগ্রস্ত গণভবনকে পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে স্বপ্নধরা। সংস্থাটি যথাযথ অনুমতি সাপেক্ষে গণভবনের ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করার ইচ্ছা প্রকাশ করেছে।

 

গত সোমবারের ঘটনায় গণভবনসহ অন্যান্য সরকারি ভবনে ব্যাপক ভাঙচুর চলে। উত্তেজিত জনতা ভবনের কাঠামো, বিদ্যুৎ সরঞ্জাম, এবং অন্যান্য সম্পদ নষ্ট করে।
 

এমন পরিস্থিতিতে স্বপ্নধরা দেশপ্রেমিক দায়িত্ববোধ থেকে গণভবন পুনর্নির্মাণে এগিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার এমডি মনে করেন, যদি শিক্ষার্থীরা দেশের জন্য এত কিছু করতে পারে, তাহলে আমরা কেন পারব না? গণভবন আমাদের সবার সম্পদ এবং এটি পুনর্নির্মাণ আমাদের সবার দায়িত্ব।
 

‘আমাদের গণভবন, আমরা সাজাবো’ এই স্লোগানকে সামনে রেখে স্বপ্নধরা অন্যান্য দেশীয় ব্র্যান্ডকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।