সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪১:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান না: পার্থ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান না: পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান না। শনিবার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
 

বৈঠকে প্রধান উপদেষ্টা গত ছয় মাসের কার্যক্রম বর্ণনা করেছেন জানিয়ে পার্থ বলেন, "সারা বাংলাদেশসহ আমরা প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়েছি। কীভাবে আন্তর্জাতিক সমাজ, জাতিসংঘ, এবং ফ্যাসিস্ট সরকারের এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা মিথ্যা প্রচারণা ছিল, জাতিসংঘের রিপোর্ট আসার পর সে সব অনেকটাই ধূলিসাৎ হয়ে গেছে। আমাদের ঐক্যকে টিকিয়ে রাখতে হবে। ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ যেন কোনোভাবেই অপমানিত না হয়।"
 

তিনি আরও বলেন, "আগামী ছয় মাস কীভাবে সবাই একসঙ্গে কাজ করবে, কিভাবে কমিশনগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করবে, এবং কী কী প্রস্তাব রয়েছে—এই সব বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা আলোচনা করেছেন। কিছু দল নির্বাচন দ্রুত চাচ্ছে, এ বিষয়েও আলোচনা হয়েছে।"
 

বিজেপি চেয়ারম্যান আরও বলেন, "স্থানীয় নির্বাচন আগে হলে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে মারামারির সম্ভাবনা থাকতে পারে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ ধরনের সন্ত্রাস যেন না হয় এবং পরিবেশ স্থিতিশীল থাকে, সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া, জাতীয় নির্বাচনে কোনো বিলম্ব যেন না হয়, সে বিষয়ে আমাদের আলোচনা হয়েছে।"
 

তিনি উল্লেখ করেন, "অনেক রাজনৈতিক দল বলেছে, স্থানীয় নির্বাচন আগে হলে ভালো হবে। আমরা তাদের পাশে ছিলাম এবং সামনে থাকব। এতগুলো আত্মত্যাগ যেন নষ্ট না হয়, এই অর্জনটি সাধারণ অর্জন নয়, তাই আমাদের স্বার্থে এটি যেন ক্ষতিগ্রস্ত না হয়।"
 

বর্তমান সরকারের ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে সন্তুষ্ট কিনা, এমন প্রশ্নের জবাবে পার্থ বলেন, "আমরা সন্তুষ্ট এবং সরকারের পাশে আছি। সরকার কী ভুল করছে এবং কী করছে না, সে বিষয়ে আমাদের সাথে আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে। আমি মনে করি, এটি জনগণের সরকার।"
 

এ সময় উপস্থিত ছিলেন বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউথ এবং প্রেসিডিয়াম সদস্য তৌসিফ মোস্তফা ইমন।