রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ১০:২৬:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •

গণঅভ্যুত্থানের পর লুট হওয়া অস্ত্রের বড় অংশ উদ্ধার

গণঅভ্যুত্থানের পর লুট হওয়া অস্ত্রের বড় অংশ উদ্ধার

ঢাকা প্রেস নিউজ


গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন থানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় অসংখ্য অস্ত্র ও গোলাবারুদ লুট হয়ে যায়। তবে পুলিশের তদন্ত ও অভিযানের ফলে এখন পর্যন্ত লুট হওয়া অস্ত্রের একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সোমবার (১৯ আগস্ট) পর্যন্ত বিভিন্ন ধরনের মোট ৮২৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে ২০,৭৭৮ রাউন্ড গুলি, ১,৪৮২টি টিয়ার গ্যাস শেল এবং ৭১টি সাউন্ড গ্রেনেড। পুলিশের ধারণা, আরও অনেক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা সম্ভব।

পুলিশ সদর দপ্তর সবাইকে অনুরোধ জানিয়েছে যদি কারও কাছে অবৈধভাবে কোনো অস্ত্র থাকে, তাহলে তা নিকটস্থ থানায় জমা দিতে।